সর্বশেষ হালনাগাদ: ৭ অক্টোবর ২০২৬
BD Keyboard Pro একটি কিবোর্ড। কিবোর্ড আপনার লেখা সব কিছু দেখতে পায়, তাই আমাদের নীতি ছোট ও কড়া: আপনি যা লেখেন, তা আপনার ফোন বা কম্পিউটারেই থাকে।
আমরা কখনো যা সংগ্রহ করি না
- আপনার টাইপ করা লেখা, পাসওয়ার্ড, মেসেজ, সার্চ বা অন্য অ্যাপে লেখা কিছুই না (নিচের ঐচ্ছিক "শব্দ শেয়ার" চালু করলে শুধু একক শব্দ যায়)।
- ক্লিপবোর্ডের লেখা।
- কন্টাক্ট, ছবি, ফাইল বা লোকেশন।
অ্যাপ আমাদের সার্ভারে যা পাঠায়
শুধু বেনামি, ব্যক্তিগত নয় এমন তথ্য — ফোনে তৈরি একটি র্যান্ডম ইনস্টল আইডির সাথে (আপনার নাম, ইমেইল বা ফোন নম্বর নয়):
- অ্যাপ ও ফোনের তথ্য: অ্যাপের ভার্সন, অ্যান্ড্রয়েড ভার্সন, ফোনের মডেল, ভাষা এবং নেটওয়ার্ক থেকে আন্দাজ করা দেশ।
- কিবোর্ড সেটিংসের সারাংশ: কোন লেআউট চালু (ফোনেটিক, জাতীয়, ক্লাসিক, ইংরেজি), থিম, ফন্ট, কোন ভয়েস ও AI ইঞ্জিন বেছেছেন, সাজেশন বা ইনকগনিটো চালু কি না।
- ব্যবহারের সংখ্যা: শুধু সংখ্যা — যেমন "আজ ফোনেটিকে ১২০টি শব্দ" বা "৩ বার ভয়েস ইনপুট"। শব্দগুলো কখনো নয়।
- ক্র্যাশ রিপোর্ট: কারিগরি ত্রুটি ও অ্যাপের কোডের কোথায় হলো — যাতে আমরা ঠিক করতে পারি।
- আপনার পাঠানো মতামত: শুধু যখন আপনি মতামত ফর্ম খুলে পাঠান — আপনার লেখা, ঐচ্ছিক রেটিং এবং চাইলে যোগাযোগের ইমেইল/ফোন।
ভয়েস টাইপিং ও AI টুল
ভয়েস টাইপিং বা AI টুল (যেমন "বাংলায় অনুবাদ" বা "বানান ঠিক করো") ব্যবহার করলে অডিও বা বাছাই করা লেখা আপনার ফোন থেকে সরাসরি আপনার বাছাই করা সার্ভিসে (Google, Groq, OpenAI বা আপনার নিজের সার্ভার) যায়, শুধু ওই কাজটুকুর জন্য। এটি আমাদের সার্ভার দিয়ে যায় না এবং আমরা তা রাখি না। ওই সার্ভিসের নিজস্ব প্রাইভেসি পলিসি প্রযোজ্য।
আপনার দেওয়া API key শুধু আপনার ফোনে এনক্রিপ্ট করে রাখা হয়।
শব্দ শেয়ার করে ডিকশনারি উন্নত করা (ঐচ্ছিক, ডিফল্টে বন্ধ)
আপনি নিজে চালু করলে তবেই কিবোর্ড এগুলো পাঠায়:
- ফোনেটিকে টাইপ করা একটি শব্দ আর তালিকা থেকে আপনি যে বাংলা বানান বেছে নিয়েছেন — যেমন
tomake → তোমাকে। - পাশাপাশি লেখা দুটি বাংলা শব্দ — যেমন
আমি → তোমাকে— যাতে পরের শব্দের সাজেশন ভালো হয়।
বাক্য, পাসওয়ার্ড, ইংরেজি লেখা, সংখ্যা বা কোন অ্যাপে লিখছেন — কিছুই যায় না। শব্দগুলো যায় শুধু এই কাজের জন্য তৈরি একটি আলাদা র্যান্ডম আইডির সাথে (ইনস্টল আইডি নয়), যাতে একই মানুষকে একাধিকবার গোনা না হয়। অনেক আলাদা ব্যবহারকারী একই শব্দ বেছে নিলে সেটি সবার কিবোর্ডের ডিকশনারিতে যোগ হয়। যেকোনো সময় বন্ধ করা যায়; বন্ধ করলে না-পাঠানো শব্দ মুছে যায়।
ইনকগনিটো
ইনকগনিটো মোডে এবং পাসওয়ার্ড ঘরে কিবোর্ড নতুন শব্দ শেখে না, ক্লিপবোর্ড ইতিহাসও রাখে না।
কতদিন রাখি
ব্যবহারের সংখ্যা ও ডিভাইসের তথ্য পরিসংখ্যানের কাজে যতদিন দরকার রাখা হয়; সর্বোচ্চ ১৮ মাস নিষ্ক্রিয় থাকলে মুছে ফেলা হয়। মতামত সমাধান হওয়া পর্যন্ত রাখা হয়, পরে মুছে ফেলা হতে পারে।
আপনার পছন্দ
আপনার ইনস্টলের তথ্য মুছতে চাইলে অ্যাপ থেকে মতামত পাঠিয়ে জানান (এতে আপনার বেনামি ইনস্টল আইডি থাকে)।
শিশু
অ্যাপটি ১৩ বছরের কম বয়সীদের জন্য নয় এবং আমরা জেনেশুনে তাদের তথ্য সংগ্রহ করি না।
যোগাযোগ
প্রশ্ন থাকলে অ্যাপের মতামত পাঠান ব্যবহার করুন।